মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

নীলফামারীর নীলকন্যা – সেলিনা সাথী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

নীলফামারীর নীলকন্যা
কেউবা আমায় ডাকে,
কারো কাছে কাব্যকন্যা
কাব্য হয়ে’ই থাকে।

কারো চোখে স্বপ্ন আঁকে
মনে কাটে দাগ,
কেউ বা আবার কাব্যকন্যার
চায়না দিতে ভাগ।

আড়াল থেকে যারাই তাকে
বলে ভালো -মন্দ,,
তাদের কাছে পায় খুঁজে সে
পদ্য লেখার ছন্দ।

কেউবা তাকে স্নেহ করে
কেউবা করে দোয়া!
এমনি করে ভালোবাসার
পায় যে নিবিড় ছোঁয়া।

পাশাপাশি কেউ বা আবার
ঈর্ষা করে তাকে,
সামনাসামনি না পারলেও
মন্দ বলে ফাঁকে।

প্রতিদ্বন্দ্বী ভেবে আবার
কেউবা ছুড়ে ঢিল,
সেই আঘাতেও মাঝে মাঝে
হইযে আমি নীল।

নীলের সাথে মিলে-মিশে
ফোটাই “কাব্য- কলি”
অন্ত মিলের স্বরবৃত্তে
মনের কথা বলি।

নীলাঞ্চলে বাড়ি আমার
নাম সেলিনা সাথী,,
কবিতা গল্প উপন্যাসে
নিয়ন আলোর বাতি।

তৃণমূলের কন্যা আমি
প্রতিবাদী নারী,
সারা বিশ্ব দেখবে একদিন
আমিও যে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর