মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাই নাকি – ডাঃ এস এম মনিরুজ্জামান আকাশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সত্যিই তুমি অপরুপ রুপবতী-
কুমারীত্বে বন্দিনী তুমি নন্দিনী,
আমি পুষি রোজ প্রেমিক নীতি-
করতে এ বাহুডোরে তব বন্দিনী।
তুমি চাও মায়াবী প্রেম সুখ-
হয়োনা কখনো কোন প্রেমিক বিমুখ…

তুমি দাও মোরে মুক্ত ঝরা হাসি-
তুমি কি চাওনা পেতে নিরেট ভালবাসা,
আমি ঘুমের ঘোরেও তোমায় ভালোবাসি-
যার বিনিময় যত দূঃখ-কষ্ট আশা।
পারব কিনা আমি সাজাতে তোমাকে-
নিঃস্ব করোনা কভুও ফিরিয়ে আমাকে…

বসি ছায়া তলে ক্লান্ত দেহ-মনে-
জানিনা কেন নিথর দেহ আজ,
পড়ে তোমাকে বেশি মনে সংগোপনে-
সৌর্যে- বীর্যে জীবন্ত করেছে এ সমাজ।
সত্যিই তোমার তুলনা তুমি নারী-
তোমাকে নিয়ে কি কবিতা লিখতে পারি…

কাব্য সংস্পর্শ প্রাপ্য তোমার জানি-
আমি বলতে চাই প্রেমের কথা,
কবি মন তোমার মিতালীতে আবদ্ধ ঋনী-
যা শুনে জাগবে হৃদয়ে সুখ- ব্যথা।
নির্জনে ভাবি বসে অনুমতি পাবো কি-
তুমি হেসে বললে সত্যিই…তাই নাকি!!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর