রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেলে আতঙ্ক পাবনাতে ভিন্নধর্মী বৈশাখ উৎস ও জ্ঞান মেলা অনুষ্ঠিত “ব্রিজ আছে, রাস্তা নেই” ভাঙ্গুড়ার বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী 

উল্লাপাড়ায় পুকুর লিজ না পাওয়ায় পুকুরে বিষ প্রয়োগে

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ১০:১৬ অপরাহ্ন

উল্লাপাড়ায় মসজিদের পুকুর কম টাকায় নিজ না-পাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ আব্দুল আজিজ গং কর্তৃক বিষ প্রয়োগে প্রায় ৩০ মণ মাছ নিধোন করেছে। যার ক্ষতির পরিমান প্রায় ২ থেকে আড়াই লক্ষ্য টাকা।

সিরাজগঞ্জ কোর্টের মামলা সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কাশীনাথ পুর গ্রামের জামে মসজিদের একটি পুকুর রয়েছে। ঐ পুকুর একই গ্রামের আব্দুল আজিজ মন্ডল দির্ঘদিন ধরে মসজিদ কর্তৃপ¶ের নিকট ৩ বছর মেয়াদি ১০ হাজার টাকা করে লিজ বাবদ দিত। কিন্তু ২৮ মে, ২০২৩ ইং তারিখে মসজিদ কমিটি নতুন করে লিজের আহবান করে। একই গ্রামের আমিরুল ইসলাম নামের একজন মাছ চাষি পুকুর টি ৩ বছর মেয়াদি ৩৫ হাজার টাকা লিজ রাখে। পুকুরে পাঙ্গাশ মাছ সহ বিভিন্ন জাতের মাছ চাষ করে। এতে করে আব্দুল আজিজ গং কম টাকায় লিজ না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে। এমত অবস্থায় গত ১৩ জুলাই ভোর রাতে প্রতিপক্ষ আব্দুল আজিজ মন্ডল, সবুজ মন্ডল, আকবর হোসেন, আজিজুল মন্ডল, ও সুজন মন্ডল, ও সর্ব সাং কাশীনাথপুর পুকুরে বিষ প্রয়োগ করে।

এ সময় পুকুর পাড়ের বাসিন্দা মো: সাঈদ মন্ডল ও মোজাম্মেল হক দেখতে পায়। তখন মাছচাষি আমিরুল ইসলাম কে খবর দেয়। মাছচাষি আমিরুল ইসলাম দেখতে পায় তার প্রায় ৩০ মণ মাছ বিষ প্রয়োগে নিধোন করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ থেকে আড়াই লক্ষ্য টাকা। এই ক্ষতি সাধনের জন্য সাক্ষী সহ উপরোক্ত বিবাদীদের আসামি করে কোর্টে মামলা দায়েরের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর