রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেলে আতঙ্ক পাবনাতে ভিন্নধর্মী বৈশাখ উৎস ও জ্ঞান মেলা অনুষ্ঠিত “ব্রিজ আছে, রাস্তা নেই” ভাঙ্গুড়ার বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী 

উল্লাপাড়ায় ভাড়া বাসায় লাশ উদ্ধার

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাড়া বাসায় বৃহস্পতিবার দুপুরে সাদিয়া (২০) নামের এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট’র রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

উল্লাপাড়া পৌর শহরের কলেজ পাড়ায় ভাড়া বাসায় ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়। উল্লাপাড়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করেন। সাদিয়া খাতুন তামীম হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন বলে জানা যায়।

নিহত সাদিয়া সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চৌপাকিয়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।
নিহত সাদিয়ার মা সাবিনা খাতুন জানান,চাকুরির সুবাদে তার মেয়ে উল্লাপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন,তবে তার মেয়েকে কেউবা হত্যা করে ফ্যানের সাথে ঝুঁলিয়ে রেখেছে বলে তার ধারনা।

এ বিষয়ে তামিম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বলেন,নিহত সাদিয়া প্রায় ৭ মাস ধরে হাসপাতালে কর্মরত ছিলেন। প্রতিনিয়তই তিনি হাসপাতালে আসতেন। বৃহস্পতিবার সকালে হাসপাতে না আসলে হাসপাতালের ম্যানেজার সকাল ১০ টার দিকে তাকে ফোন দেয় অনেক বার ফোন দেওয়ার পরেও তার ফোন রিসিভ হয়নি। পরে শুনতে পারে যে সাদিয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয় উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মাদ সইবুর হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিল কারণ জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর