সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌহালী উপজেলা পরিষদের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ ভবনের ভূমি উন্নয়ন কাজ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের অধিগ্রহণকৃত নতুন জায়গায় (কোদালিয়া গ্রাম) মাটি ভরাট কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
পরে উপজেলা পরিষদ ভবন এর ভূমি উন্নয়ন কাজ উদ্বোধন উপলক্ষে সূধী সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তাজ উদ্দীন।
উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প-২ এর অর্থায়নে ও এলজিইডি, চৌহালী সিরাজগঞ্জ এর বাস্তবায়নে ভূমি উন্নয়ন কাজ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত), উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম,
উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হজরত আলী মাষ্টার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,  থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো। আজগার আলী বিএসসি,খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু সাইদ বিদ্যুৎ,  উপসহকারী প্রকৌশলী নাবিল আহমেদ প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী লীগ চৌহালী উপজেলা শাখার আয়োজনে সূধী সমাবেশ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার।
চৌহালী উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, গত ২০১৩/১৪ অর্থবছরে উপজেলা পরিষদ কমপ্লেক্স নদী ভাঙনের কবলে পরে।  প্রায় এক যুগ পর সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ কমপ্লেক্স স্থাপনে নতুন করে ভূমি অধিগ্রহণ করা হয় উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের কোদালিয়া মৌজায়। ভূমি উন্নয়ন কল্পে প্রায় তিন কোটি কোটি বরাদ্দ দেয় সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর