রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেলে আতঙ্ক পাবনাতে ভিন্নধর্মী বৈশাখ উৎস ও জ্ঞান মেলা অনুষ্ঠিত “ব্রিজ আছে, রাস্তা নেই” ভাঙ্গুড়ার বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী 

অর্থ আত্মসাৎ মামলায় চরবেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলহাজতে

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন

চাকরি দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে অন্যজনকে চাকরি দেয়ায় ভুক্তভোগী পরিবারের মামলায় চরবেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন জেলহাজতে। মঙ্গলবার (১১ জুলাই) সিরাজগঞ্জ কোর্টে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছেন। মামলা সুত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের চরবেড়া উচ্চ বিদ্যালয়ে “নিরাপত্তা প্রহরী” পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেন। উক্ত গ্রামের সোলায়মান প্রামানিকের ছেলে তাজ উদ্দিনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে ১৩ লাখ টাকা ঘুষ নেয় প্রধান শিক্ষক আকতার হোসেন। পরবর্তীতে তাজ উদ্দিনকে চাকরি না দিয়ে আরও মোটা অংকের টাকা নিয়ে অন্য একজনকে চাকরি দেয় সুচতুর প্রধান শিক্ষক। বিষয়টি জানাজানি হলে চাপের মুখে অর্থ লোভী, প্রতারক প্রধান শিক্ষক আকতার হোসেন তখনই ৩ লাখ ৭৫ হাজার টাকা ফেরত দিয়ে বাকী টাকা ফেরত দিবে মর্মে সময় দাবী করে। দীর্ঘ সময়কাল পরেও বাকী ৯ লাখ ২৫ হাজার টাকা ফেরত না দিলে ক্ষতিগ্রস্থ তাজ উদ্দিনের বড় ভাই চাঁদ আলী বাদী হয়ে গত ৩০ জানুয়ারি মোকাম বিজ্ঞ সলঙ্গা থানা আমলী আদালত,সিরাজগঞ্জ এ অর্থ আত্মসাৎ মামলা দায়ের করেন। মঙ্গলবার (১১ জুলাই) কোর্টে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে প্রতারক প্রধান শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর