শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

তাড়াশে ‘মাদক কারবার’ নিয়ে রির্পোট করে মারপীটের শিকার হলেন সাংবাদিক সালাম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

‘মাদক’ কারবার নিয়ে রির্পোট করায় সিরাজগঞ্জের তাড়াশে ‘আমাদের বড়াল পত্রিকার’ ষ্টাফ রিপোর্টার আব্দুস সালাম মারপীটের শিকার হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার বারোয়ারী বটতলায় মাদক ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত হন সাংবাদিক সালাম। থানায় এ ঘটনায় অভিযোগ দিলে হত্যা করা হবে বলেও হুমকি দেয় মাদক কারবারীরা। এদিকে, বারোয়ারি বটতলা ও শোলাপাড়া নিবাসি শুভ, পটল স্যানাল, তুষার ও অজ্ঞাত ৫জনসহ আটজনকে আসামী করে সাংবাদিক সালাম রাতেই তাড়াশ থানায় মামলা করেন। মামলা হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত আসামীদের কেউই গ্রেপ্তার হয়নি।

সাংবাদিক সালাম জানান, ‘শুভ, পটল স্যানাল ও তুষারসহ বেশ ক’জন মাদক ব্যবসায়ীর কারনে উঠতী বয়সের যুবকগন মাদক আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। সম্প্রতি মাদক কারাবার নিয়ে রির্পোট করায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদের কজন ধরাও পড়ে। এরপর তারা আমার প্রতি ক্ষুব্ধ হন। পেশাগত দায়িত্ব পালন শেষে শুক্রবার বিকেলে বাড়ি ফেরার পথে তারা আমাকে মারধোর করে। মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে আমি স্থানীয়ভাবে চিকিৎসা নেই।’

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে সাংবাদিক সালামকে উদ্ধার করা হয়। হামলাকারী কজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন সাংবাদিক সালাম।হামলাকারীরা পালিয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে।

তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস বলেন, ‘মারপীটের ঘটনা শুনেছি। সালামকে কারা মেরেছে বা ঘটনার কি নিয়ে, তা পরিস্কার নই। তবে, পুলিশ বিষয়টির তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর