শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

অভয়নগরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষার লক্ষে শুক্রবার (৩০ জুন) বিকেলে নওয়াপাড়া মডেল কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
রোমান স্মৃতি সংঘের সৌজন্যে খেলায় অংশগ্রহন করেন বিবাহিত একাদশ এবং অবিবাহিত একাদশ। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা শত শত দর্শক খেলাটি উপভোগ করেন। ৯০ মিনিটের খেলায় কোন দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইবেকারে গড়ালে অবিবাহিত একাদশ বিবাহিত একাদশকে ৩-২ গোলে পরাজিত করে। অবিবাহিত দলের পক্ষে সুমন,রাজু,সাদ্দাম একটি করে গোল করেন। এবং বিবাহিত দলের পক্ষে সোহান ও রাকিব দুইটি গোল করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (যশোর-১) শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ এনামুল হক বাবুল, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,আলহাজ¦ মোহাম্মদ আলী, ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সালাম। খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর ইসলাম মহলদার। খেলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোমান স্মৃতি সংঘের সভাপতি রকিবুল ইসলাম। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ধারাভাষ্য করেন জামিরা কলেজের সহকারী অধ্যাপক সমীর কুমার বিশ্বাস। খেলাটি পরিচালনা করেন রেফারি বাদশা ফয়সাল এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অবিবাহিত দলের আকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর