মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সিসিক নির্বাচনে বিজয়ী আনোয়ারুজ্জামান; ফলাফল প্রত্যাখ্যান করেছেন বাবুল

সিলেট প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

  সিসিক নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামীগ মনোনিত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বেসরকারিভাবে ১৯০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে  পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট। আর তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩২১ ভোট। ৬৮ হাজার ২৯৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সিলেটে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণের সময় বিকাল ৪টা পর্যন্ত থাকলেও কয়েকটি কেন্দ্রের ভেতরে ভোটারদের লাইন থাকায় ৪টার পরে আরও কিছুক্ষণ কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
তবে সিসিক নির্বাচনের এ ফলাফল প্রত্যাখ্যান করেছেন নজরুল ইসলাম বাবুল ও জাতীয় পার্টি। প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির।
তিনি বুধবার (২১ জুন) রাত ৮টার দিকে বলেন- নজরুল ইসলাম বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তা না হলে এখন তিনি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিতেন। তবে আমরা শীঘ্রই এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবো, যেসব জায়গায় অভিযোগ দাখিল করতে হয় সেসব জায়গায় করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর