রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেলে আতঙ্ক পাবনাতে ভিন্নধর্মী বৈশাখ উৎস ও জ্ঞান মেলা অনুষ্ঠিত “ব্রিজ আছে, রাস্তা নেই” ভাঙ্গুড়ার বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী 

ঈদুল আযহা উপলক্ষে তাড়াশে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩, ৫:৪১ অপরাহ্ন

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চলনবিলের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে ২০২২-২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক ইউনিয়নের ১ হাজার ৮৫৭ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি হারে চাল বিতরণের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ও ট্যাগ কর্মকর্তা মো. সাকাত হোসাইন, ইউপি সচিব মো. ফরিদুল ইসলাম, দেশীগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নয়ন সরকারসহ অনেকে ।

এ সময চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি হারে ভিজিএফ চাল উপকার ভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা খাদ্য অফিস জানিয়েছে, ঈদুল আযহা উপলক্ষে তাড়াশ উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভায় ১৬ হাজর ৩০০ জন উপকারভোগীদের মাঝে ১৬৩ মেট্রিক টন ভিজিএফ-এর চাল বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর