রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেলে আতঙ্ক পাবনাতে ভিন্নধর্মী বৈশাখ উৎস ও জ্ঞান মেলা অনুষ্ঠিত “ব্রিজ আছে, রাস্তা নেই” ভাঙ্গুড়ার বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী 

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৯:৪৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের নলকায় বাসচাপায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার নলকা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এ,এস,এম বদরুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮ টার দিকে নলকা ব্রীজ  ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী বাস একটি অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যায়। পুলিশ সিএনজিচালিত অটোরিকশা ও বাস জব্দ করেছে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী চানবানু (৫০) এবং সদর উপজেলার ফজল খান রোডের বাসিন্দা রিপন সেখের সাত মাস বয়সী ছেলে নিহান ও স্ত্রী ডলি খাতুন (২৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর