সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ খন্দকার ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

মঙ্গলবার ( ১৩ জুন) দুপুরে পৌর সদরের পূর্বপাড়া লিটন দাস, উজ্জ্বল দাস ও নিরেন দাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তাদের পুড়ে যাওয়া ৬ টি ঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাবেক সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল, উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক সনাতন দাস, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলহাজ খন্দকার, সহ প্রচার সম্পাদক মোহাম্মাদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফুন কবির লিমন, মাগুরা বিনোদ ইউনিয়নের সভাপতি মো. আতিকুল ইসলাম বুলবুল, পৌর কাউন্সিলর প্রার্থী মো. শামীম সরকার বিএ, মো. জালাল উদ্দীন, মো.শাহিনুর রহমানসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এ সময় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব রকম সহায়তার আশ্বাস দেয়া হয়েছে পরিবার গুলোকে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর (১৩ জুন) সাড়ে ১২টা দিকে পৌর সদরের পূর্ব পাড়ার ৪টি পরিবারের ৬টি ঘর আগুনে পুড়ে যায়। আগুনে মানুষের ক্ষতি না হলেও এ সময় ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র ও নগদ টাকা, টিভি, ফ্রিজ স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর