শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

জনগণকে কষ্টে রেখে ক্ষমতায় থাকা যায় না : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির  চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন. জনগণকে কষ্টে রেখে ক্ষমতায় থাকা যায় না। বাংলাদেশের রাজনীতিকে কলুষিত না করে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত থাকা প্রয়োজন ক্ষমতাসীন ও সাবেক ক্ষমতাসীনসহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক প্লাটফর্মের নেতাকর্মীদের।

নতুনধারা বাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ে ৯ জুন বিকেলে অনুষ্ঠিত ‘জনকল্যাণের রাজনীতি বনাম জনদায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

জনকল্যাণের রাজনীতিতে নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে যুক্ত হওয়ার পাশাপাশি সাহসের সাথে সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারা রাজনীতির নামে প্রতারণা যারা করে তাদেরকে প্রতিহত করার জন্য সারাদেশে সংঘবদ্ধ করছে ছাত্র-যুব-জনতাকে। আপনারাও যুক্ত হোন নিজের জন্য-পরবর্তী প্রজন্মের জন্য, তা না হলে পরিবারতন্ত্র-প্রতারকতন্ত্র আর স্বৈরাচারতন্ত্র দেশকে আরো ক্ষতিগ্রস্থ করবে, যা আমাদের কারোই কাম্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর