রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেলে আতঙ্ক পাবনাতে ভিন্নধর্মী বৈশাখ উৎস ও জ্ঞান মেলা অনুষ্ঠিত “ব্রিজ আছে, রাস্তা নেই” ভাঙ্গুড়ার বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী 

উল্লাপাড়ায় পুকুরে ডুবে একজনের মৃত্যু

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১২:২০ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ওয়াপদা পুকুরে গোসল করতে নেমে পুকুরে ডুবে সাবেক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সামছুল হক (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উল্লাপাড়া পৌরসভার সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ-১ অফিস সংলগ্ন ওয়াপদা পুকুরে গোসলে নামলে হালকা ঝড়বৃষ্টি শুরু হওয়ার সময়। এ সময় পুকুরে সাঁতার দিলে হৃদযন্ত্র বন্ধ হয়ে পানিতে ডুবে মারা যান । পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

তিনি উপজেলার চরশ্রীফলগাঁতী গ্রামের মৃত আবু কাঞ্চার ছেলে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সাবেক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সামছুল হক প্রতিদিনের ন্যায় পুকুরে গোসল করতে নামে।

তিনি প্রায় দিনই দীর্ঘ সময় নিয়ে গোসল করেন। বুধবার বিকেলে তার বাড়ীর পাশে ওয়াপদা নামক পুকুরে গোসল করতে নামেলে, আকাশে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় সাঁতার দিলে মাঝ পুকুরে গিয়ে দম আটকে পানিতে ডুবে মারা যান তিনি। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
মৃত্যুকালে তার তিন ছেলে ও তিন মেয়ে রেখে যান।

তার মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, পৌর মেয়র এস এম নজরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর