সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাড়াশে বস্তা বন্দী লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে ভাসমান অবস্থায়  বস্তা বন্দী অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) পুকুর থেকে  লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ।
আজ  রোববার (৪ জুন) সকালে উপজেলার বারুহাঁস ইউ‌নিয়‌নের সরাবা‌ড়ি আবুল ব্রীজের নিচে থেকে বস্তাব‌ন্দী ওই লাশ ভাসতে দে‌খতে পেয়ে স্থানীয় লোকজন পু‌লিশ‌কে খবর দেয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মোঃ নু‌রে আলম।
পু‌লিশ ও স্থানীয়রা সুত্রে জানা যায়,আজ  সকা‌ল ৭টার দিকে উপ‌জেলার বারুহাঁস ইউ‌নিয়‌নের সরাবা‌ড়ি আবুল ব্রিজের খা‌লে বস্তা বন্দী ওই মর‌দেহ ভাস‌তে দে‌খে স্থানীয়রা তাড়াশ থানা পু‌লিশ‌কে খবর দেয়।
খবর পে‌য়ে তাড়াশ থানার পু‌লিশ‌ ঘটনাস্থলে গিয়ে  লাশটি উদ্ধার করে। ওই বস্তা বন্দী  মর‌দে‌হের শরী‌রে আঘা‌তের কোন চিহ্ন পাওয়া যায়নি।তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মোঃ নু‌রে আলম জানান, মর‌দেহ উদ্ধার ক‌রে সিরাজগ‌ঞ্জ ম‌র্গে প্রের‌ণের প্রক্রিয়া চল‌ছে। মৃত ব্যক্তির প‌রিচয় এখনও পাওয়া যায়নি। ময়না তদ‌ন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যা‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর