সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

চলনবিলের তাড়াশে তামাকের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

চলনবিলের প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাকের কর বৃদ্ধি, ই-সিগারেট নিষিদ্ধকরণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার ( ৩০ মে )বেলা ১১ টার দিকে তাড়াশ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তামাক মুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় “ তামাক নয়, খাদ্য ফলান ”। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন তামাকের বিরুদ্ধে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে।

পরিবর্তন সংস্থার সভাপতি মুনসুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, সহকারী সমাজসেবা কর্মকর্তা জিএম মাকসুদুল আলম, নারী ও শিশু কল্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হোসনে আরা পারভীন লাভলী, পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর