রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেলে আতঙ্ক পাবনাতে ভিন্নধর্মী বৈশাখ উৎস ও জ্ঞান মেলা অনুষ্ঠিত “ব্রিজ আছে, রাস্তা নেই” ভাঙ্গুড়ার বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ স্প্রিং মিটিংয়ে আমন্ত্রিত হওয়ায় এস এম ওবায়দুল্লাহকে যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদকের অভিনন্দন সাতক্ষীরা আশাশুনির কাকবসিয়া পাউবো’র বেড়িবাঁধে ভাঙন,দ্রুত মেরামতে সস্তিতে এলাকাবাসী 

তাড়াশে নির্মানাধীন মার্কেটে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৯ মে, ২০২৩, ৬:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে জমাকৃত জায়গায় নির্মানাধীন মার্কেট থেকে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে সুজন মাহমুদ নামের এক যুবকের বিরুদ্ধে।

এ দিকে চাঁদা না পেয়ে ওই নির্মানাধীন মার্কেটের কাজ বন্ধ করে দিয়েছেন সুজন মাহমুদ ।
নির্মানাধীন মার্কেটের কাজ বন্ধ করায় প্রতিকার চেয়ে সোমবার দুপুরে নব ভৌমিক বাদী হয়ে তাড়াশ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
সুজন দেশীগ্রাম ইউনিয়নের দুলিশ্বর গ্রামের মো. আক্তার আলীর ছেলে ও দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দুলিশ্বর গ্রামের নব ভৌমিক দুলিশ্বর বাজার সংলগ্ন তার জমাকৃত জায়গায় মার্কেট নির্মান শুরু করেন। গত রোববার সকালে ওই একই গ্রামের আক্তার আলীর ছেলে মো. সুজন মাহমুদ ও তার বাবা নির্মানাধীন মার্কেটে গিয়ে নব ভৌমিকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবী করেন। এ সময় ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে লেহার রড নিয়ে ভযভীতি দেখাতে থাকে। আর বলেন, আমি দেশীগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আমার দাবী না মানলে মার্কেট নির্মান বন্ধ করে দিব। পরে টাকার পরিবর্তে ওই নির্মানাধীন মার্কেটে একটি ঘর দাবী করেন। তাতেও ভুক্তভোগী অস্বীকৃতি জানালে মার্কেট নির্মান কাজ বন্ধ করে দেন।

পরে সোমবার দুপুরে ভুক্তভোগী তাড়াশ থানায় সুজন মাহমুদ ও তাঁর বাবার বিরুদ্ধে একটি অভিযোগ পত্র দাখিল করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সুজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর ০১৭২৪-২৮৮৪২৪ মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ প্রসঙ্গে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা তাড়াশ থানার এএসআই সন্তোষ কুমার বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর