শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বাংলাদেশ – মনোরঞ্জন শীল গোপাল এমপি

ফরহাদ হোসেন,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ- সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। প্রতিটি ধর্মের উৎসব এখানে সার্বজনীনভাবে উদযাপিত হয়। ধর্ম যার যার,উৎসব সবার। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ। তিনি তার স্বপ্ন পূরণে কাজ করেছেন আজীবন।বর্তমানে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসম্প্রদায়িক, উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের কাজ চলমান রয়েছে। সকল ধর্মের, সকল মানুষের অধিকার আজ বাংলাদেশে প্রতিষ্ঠিত।
শনিবার (২০ মে ২০২৩) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নে বলেয়া মহাশ্মশান পরিদর্শনকালে এমপি গোপাল বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি বলেয়া মহাশ্মশান উন্নয়নের জন্য কমিটির নেতৃবৃন্দদের হাতে নগদ টাকা প্রদান করেন। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়, ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র,বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো,ইয়াসিন আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর