রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

চৌহালীতে স্কুলে ল্যাপটপ বিতরণে অর্থ আদায়

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৫ মে, ২০২৩, ৩:০৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের চৌহালীতে ১০২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণে স্কুল প্রধানের নিকট হতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ।  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান আলী  ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান আয়োজনের কথা  বলে এ অর্থ আদায় করেছেন বলে শিক্ষকেরা অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ঐ কর্মকর্তা।
জানা যায়, গত ৯ মে চৌহালীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রসারে ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রধান শিক্ষক জানান,  ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান আয়োজনের জন্য ল্যাপটপ প্রাপ্ত স্কুল গুলোর প্রধান শিক্ষকদের কাছ থেকে ৫’শ করে মোট  অর্ধ লক্ষ  টাকা নেন  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে  উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান মিয়া জানান, ল্যাপটপ বিতরণের জন্য কোন টাকা নেয়া হয়নি।
এ বিষয়ে  জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আমিনুল ইসলাম মন্ডল জানন, টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত নই, তবে ল্যাপটপ পরিবহন এর জন্য স্লিপের টাকা থেকে খরচ করার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর