মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জিহাদ কামাল জিতু শেখ (২৪) নামে মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মে) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত জিহাদ উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত টগর শেখের ছেলে। তিনি নওয়াপাড়া পৌর শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন। নিহতের বড় ভাই মিল্টন জানান, রবিবার সন্ধ্যায় ব্যবসা সংক্রান্ত কাজ শেষে খুলনার ফুলতলা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল তার ভাই জিহাদ। অভয়নগর থানা সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের বোয়ালমারী পোল নামক স্থানে পৌঁছালে খুলনাগামী (ঢাকা মেট্রো ন-১৯-০৭৪২) একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার ভাই গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নওয়াপাড়া ফয়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। রাতে ঘটনাস্থল থেকে ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর