রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেলে আতঙ্ক

উল্লাপাড়ায় একটানা ৪০ দিন নামাজ আদায় করায় বাইসাইকেল বিতরণ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ৮ মে, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের গাড়লগাঁতী জামে মসজিদে রমজান মাসের প্রথম রমজান থেকে তাকবিরুল্লাহর সহিত ১০ জন কিশোর ও যুবক একটানা ৪০ দিন নামাজ আদায় করায়, গ্রামের ওই কিশোর ও যুবকদের মাঝে- প্রথম পুরষ্কার একটি বাই সাইকেল, দ্বিতীয় পুরষ্কার, একটি মোবাইল ফোন, তৃতীয় পুরষ্কার,একটি মোবাইল ফোন ও সান্তনা পুরষ্কার জায়নামাজ প্রদান করা হয়।

গত শুক্রবার বাদ জুম্মা গাড়লগাঁতী জয়নাল আবেদীন ফাতেমা হাফিজিয়া ও এতিমখানার আয়োজনে পুরষ্কার বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আমাদের সময় পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি ও গাড়লগাঁতী জামে মসজিদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুস ছাত্তার ।

এ সময় উপস্থিত ছিলেন গাড়লগাঁতী জামে মসজিদের সহ সভাপতি মোঃ মোহারম হোসেন, মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক- দৈনিক আমার সংবাদ পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাহেব আলী, ক্যাসিয়ার সাবেক শি¶ক মোঃ মমতাজ হোসেন, গাড়লগাঁতী জয়নাল আবেদীন ফাতেমা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও এ অনুষ্ঠানের আয়োজক মোঃ নায়েব আলী প্রমুখ ।

গাড়লগাঁতী গ্রামের কিশোর ও যুবকদের নিয়মিত মসজিদে এসে পাঁচ ওকতো নামাজ আদায়ের অনুপ্রেরণা জাগাতেই এ পুরষ্কারের আয়োজন করা হয় । গত ২০২২ সাল হতে গাড়লগাঁতী জামে মসজিদ কমিটির পরামর্শে এ পরস্কারের আয়োজন করেন গাড়লগাঁতী জয়নাল আবেদীন ফাতেমা হাফিজিয়া ও এতিমখানার প্রতিষ্ঠাতা মোঃ নায়েব আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর