মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক আহত

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে ব্যাটারি চালিত অটো রিক্সা ও মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে অটো চালক মোঃ রাশেদ (৩৫) নামের এক যুবক গুরুতর আহত  হয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল ) সকাল  ১০ টার সময় বাসাইল-পাথরঘাটা সড়কের কাঞ্চনপুর ইউনিয়নের হালোয়া পাড় এলাকায় আবু রায়হান এর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
মোঃ রাশেদ বাসাইল উপজেলার কাঞ্চনপুর  ইউনিয়নের কাঠালতুলী এলাকার মোঃ হুরমুছ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মোঃ রাশেদ কাঠালতুলী বাজার থেকে যাত্রীসহ বাসাইলের উদ্দেশ্যে রওনা হন। এসময় অটোরিক্সা  ঘটনাস্থলে পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে পাশে কাঠাল গাছের সাথে বারি লাগে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বলেন, গুরুত্বর আহত আবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম আল মামুন তথ্যটি নিশ্চিত করে বলেন মোটরসাইকেল  সাথে  ধাক্কা লেগে ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কাঠাল গাছের সাথে ধাক্কা লেগে অটোরিকশা চালক সহ দুই জন গুরুতর আহত হয়। ঘটনাটি দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর