মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাতক্ষীরার বাইপাস রোর্ডে মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু, আহত ৩

মোঃ ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

রোববার রাত সাড়ে ৮টার সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকার কফি শপের সামনে এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই আব্দুল বারী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার পুত্র রেজওয়ান। পরে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রেজওয়ান (২৮) এর। নিহত আব্দুল বারী কলারোয়া উপজেলার নারানপুর গ্রামের আজিজ সরদারের পুত্র।আহতরা হলেন, খানপুর গ্রামের আনারুল ইসলামের পুত্র রায়হান(২৮), ওমর ফারুকের পুত্র মাহমুদ (২৫) এবং রইচপুর গ্রামের আব্দুল হাকিম(৩০)।
স্থানীয়রা জানান, ১০ টার দিকে বকচরা নামক স্থানে কফি শপের সামনে তিনটি মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিতা আব্দুল বারী মারা যান। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হলে তাদের অবস্থার অবনতি হওয়া তাদেরকে খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রেজওয়ানও মারা যান।
স্থানীয়রা জানান, রেজওয়ান ও তার পিতা কলারোয়া থেকে সাতক্ষীরা শহরে বেড়াতে আসছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে এ দুর্ঘটনা ঘটে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মো: ফখরুল আলম খান বলেন, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর