সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকিরুল, সম্পাদক লিটন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের ২০২৩-২৪ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুকে সভাপতি ও দৈনিক দোলন চাঁপার প্রধান সম্পাদক ফজল-এ-খোদা লিটনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সকলের উপস্থিতিতে কণ্ঠভোটে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

এ কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কলম সৈনিকের সম্পাদক ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল হামিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক যমুনা প্রবাহের নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দিলীপ গৌড়, কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি আইয়ুব আলী, দপ্তর সম্পাদক সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রিংকু কুণ্ডু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরটিভি ও ঢাকামেইল ডটকমের জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি রিফাত রহমান, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠের সম্পাদক ও সংবাদ সারাবেলার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শফিক মোহাম্মদ রুমন ও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক করতোয়ার ব্যুরো প্রধান ও ডেইলী ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি হেলাল আহমেদ, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নূরুল ইসলাম বাবু ও যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর