মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভালো-মন্দ ~ জান্নাতুল মাওয়া জুঁই

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

ভালো -মন্দ দুই রকমই
আছে মানব মাঝে ,
তাই তো তাদের যায় চেনা
সকাল -দুপুর-সাঝে।

কত্ত রকম বেশভূষা তাই
লাগে রে অচেনা,
নানা রকম রূপ বদলের
চলছে ছলনা।

কেউ বা আছে ভালোর দলে
হয়ে সদা যুক্ত,
কেউ বা আবার মন্দ কাজে
হয়েছে সম্পৃক্ত।

পৃথিবী আজ নতুন সাজে
হয়েছে সজ্জিত,
মন্দ কাজ করেও কেউ
হয় না লজ্জিত।

হোক কেউ ভালো আবার
হোক কেউ মন্দ,
তবুও কভু করে না কেউ
মন্দকে পছন্দ।

তোমার পথেও আছে রে ভাই
এই দুইটি দিক,
কোনটি তুমি নেবে বেছে
তুমিই করো ঠিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর