মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সুখের সন্ধানে – জান্নাতুল মাওয়া জুঁই

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সুখের সন্ধানে
জান্নাতুল মাওয়া জুঁই

দিবা শেষে রাত্রি আসে
সঙ্গে নিয়ে অন্ধকার,
তারই মাঝে চন্দ্র হাসে
মুগ্ধতায় ভরা শুধাকর।

দিন আসে নিয়ে মিহির গগন
হাসি দিয়ে চমৎকার,
ভোর পেরিয়ে দুপুর হলে
শোরগোল ওঠে তীব্রতার।

এমনি করে লোকে ভাবে
দুঃখ বুঝি যন্ত্রণার,
তার মাঝেও যে সুখ আছে
কেউ করে না খোঁজ তার।

লোকে ভাবে ধরণী মাঝে
সুখ আছে সম পারাবার,
সুখের সন্ধান পেতে হলে
ঘোচাও মনের অন্ধকার।

সুখ পেতে হলে কোরো না বিদ্বেষ
কোরো না অহংকার,
তা না হলে পড়বে মাঝে
চরম ভৎষতার।

অতি সুখও আবার নয়কো শ্রেয়
সুখ নহে মহীধর,
অতি সুখ পোড়ায় নিজের
অনলে মানব কলেবর।

সুখকে তাই পেতে হলে
‌মনকে করো পরিষ্কার ,
হিংসা বিদ্বেষ দূর করলেই
পেতে পারো সন্ধান তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর