মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রবের গোলামী – জান্নাতুল মাওয়া (জুঁই)

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শোনো হে বান্দা গণ,
তোমরা কেন দাওনা তোমার রবের প্রতি মন?
যিনি করেছেন সৃষ্টি তোমায়
করেছেন রিজিক দান,
কেন ভুলে যাও তিনি যে মহান
রহিম রহমান।

নির্বোধ বান্দা গণ,
তোমরা কেন দাওনা তোমার রবের প্রতি মন?
যিনি দিয়েছেন সরল পথ
সহজ সরল কুরআন,
যেও না ভুলে আলোর সে পথ
কিতাব মহীয়ান।

অবুঝ বান্দা গণ,
তোমরা কেন দাওনা তোমার রবের প্রতি মন?
এই দুনিয়াটা পাওয়ার আশায়
কত শত হাসি তামাশায়
মাতিয়েছ জীবন।
একটু ভেবে দেখ না তোমার
‌পরকালটা কেমন।

জীবন যুদ্ধে চাও জয়?
যদি হয় পরাজয়,
এই ভাগ্য লিখে রাখেন যিনি
তাকেই করো ভয়।
জান্নাত কে পাওয়ার আশায়
আল্লাহ তায়ালার প্রশংসায়
করছে তারা গুণগান,
তারাই একদিন জিতে যাবে
পাবে মহা সম্মান।
তাই বলি হে বান্দা গণ,
তোমরা কেন দাওনা তোমার রবের প্রতি মন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর