সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

উল্লাপাড়ায় দেশী মাছের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৩:১৩ অপরাহ্ন

চলনবিলের একাংশ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাহিদার চেয়ে এখন ১ হাজার ৯ শ ২৬ মেট্রিক টন মাছ বেশী উৎপাদন হচ্ছে । এলাকার বিল খাল ও পুকুরে চাষ করা মাছ ঢাকাসহ বিভিন্ন মাছের আড়তে কেনাবেচা হচ্ছে । উপজেলায় সরকারী ও ব্যক্তিগত মিলে মোট পুকুরের সংখ্যা ২ হাজার ৮ শ ৮৫ টি বলে জানা গেছে ।

উপজেলা মৎস্য অফিস সুত্রে , উল্লাপাড়া উপজেলায় মাছের চাহিদা ১৩ হাজার ৭ শ ৫ মেট্রিক টন । সেখানে ১৫ হাজার ৬ শ ৩১ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে । সরকারী ও ব্যক্তিগত মিলে ২ হাজার ৮ শ ৮৫ টি পুকুর আছে । পুকুরের জলা ও পাড় মিলে জমির পরিমাণ ১ হাজার ২ শ ২৭ দশমিক ৩৯ হেক্টর। সরকারী পুকুর মোট ২ শ ৩৫ টি। যার জমির পরিমাণ ১ শ ৪০ দশমিক ৬০ হেক্টর । আর ২ হাজার ৬ শ ৫০ টি ব্যক্তিগত পুকুরের জমির পরিমাণ ১ হাজার ৮৬ দশমিক ৭৯ হেক্টর ।

উপজেলার পশ্চিমাঞ্চলের তিনটিসহ মোট পাচটি ইউনিয়ন এলাকায় বর্ষা কালে আবাদী মাঠ প্রান্তর এবং খাল বিল জলা পানিতে তলিয়ে যায় । বর্ষার পানিতে বিপুল পরিমাণ নানা মাছে ভরপুর হয়ে থাকে । বর্ষার পানি নেমে যেতেই ইউনিয়নগুলোর খাল বিল জলাভূমি থেকে মাছ ধরা শুরু হয়। প্রতিদিন বিপুল পরিমাণ দেশীয় নানা মাছ বিভিন্ন এলাকার মাছের আড়তে বিক্রি হয়। এদিকে সারা বছরই পুকুরগুলোয় চাষ করা মাছ বিভিন্ন এলাকার আড়তে বিক্রি করা হয়ে থাকে। খোজ নিয়ে জানা গেছে , গত বছর দশেক সময়ে উল্লাপাড়া উপজেলায় ব্যাক্তিগত পুকুরের সংখ্যা বেড়েছে। এলাকায় মাছ চাষ ও মাছ চাষী বেড়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আতাউর রহমান জানান উল্লাপাড়ার মাছ বিভিন্ন আড়তে কেনাবেচা হয়। আড়তগুলো থেকে নানা ধরনের মাছ বিভিন্ন এলাকার মোকাম বাজারে বিক্রি হয়ে থাকে । গত বছর দুয়েক সময়ে উল্লাপাড়া উপজেলায় খনন করা নতুন পুকুরের সংখ্যা বিষয়ে জরিপ করা হয়নি। কৃষি জমিতে পুকুর খনন না করতে তার বিভাগ থেকে কৃষকদের মানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর