মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী আব্দুর রাজ্জাক নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর সীচা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক ওই গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

স্বজনরা বলছেন, দুপুরের দিকে আব্দুর রাজ্জাক তার বড় ভাই রাকিব হোসেনের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। এসময় তার ভাই পুকুরের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। খুঁজে না পেয়ে বড় ভাই রাকিব চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে স্থানীয়রা আব্দুর রাজ্জাককে মৃত অবস্থায় উদ্ধার করেন।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফুল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুর রাজ্জাক নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর