সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

তাড়াশে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১:১৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে তাড়াশ কৃষি সম্প্রসারণের আয়োজনে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো. আব্দুল আজিজ।

উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মসগুল আজাদ ।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মমিন সহ আরো অনেকে। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশে কৃষির উৎপাদন বেড়েছে। বর্তমান সরকার কৃষিতে পর্যাপ্ত ভর্তুকির মাধ্যমে যথাসময়ে কৃষকের চাহিদা অনুযায়ী সার-বীজ ও কীটনাশক সরবরাহ করে যাচ্ছে। তিনি বলেন, এই মেলার মাধ্যমে সরকারের কৃষি এবং অর্থনীতির উন্নয়নের তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর