মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ঝালকাঠিতে আগুনে পুড়ে ৪টি দোকান ছাই

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বীরকাঠি বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত অনুমান দেড়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানাগেছে। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক বীরকাঠি গ্রামের মরহুম আ: রশিদ তালুকদারের পুত্র সোয়েব হোসেন তালুকদার (আওয়ামীলীগ অফিস), হাসেম আলী তালুকদারের পুত্র মো: লাবু তালুকদার (খাবার হোটেল), আ: জব্বার তালুকদারের পুত্র মো: রুবেল তালুকদার (মুদি দোকান), মৃত মোতাহার আলী সিকদারের পুত্র আফসার সিকদার (চায়ের দোকান) । খবর পেয়ে রাত পৌনে দুইটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ও ভুক্তিভোগী সূত্রে জানা গেছে লাবু তালুকদারের ২ লাখ টাকা, রুবেল তালুকদারের ৭/৮ লাখ টাকা, আফসার আলীর দেড় লাখ টাকার ও সোয়েব হোসেন তালুতদারের ২/৩ লাখ টাকার আসবাব পত্র ও মালামাল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

নথুল্লাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সিন্টু বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে দ্রুত ছুটে যাই এবং ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত গরীব দোকানদাররা অসহায় হয়ে পড়েছে। সামনে রমজান থাকায় তাদের মানবেতর জীবন যাপন করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর