শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নির্বাহী সদস্য হলেন সিংড়ার সাংবাদিক রানা

মো. এনামুল হক বাদশা, সিংড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

নাটোরের সিংড়া প্রেস ক্লাব ও শহীদ চয়েন সংসদের সভাপতি এবং চয়েন বার্তার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মৃত আমজাদ হোসেন মোল্লার ছেলে ও শহীদ চয়েন উদ্দিন মোল্লার ভাতিজা মোল্লা মোঃ এমরান আলী রানাকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান এর সর্বোচ্চ নীতিনির্ধারনী সংসদের নির্বাহী সদস্য পদে মনোনীত করা হয়েছে। গত ১১মার্চ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম এর সাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোল্লা মোঃ এমরান আলী রানাকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান এর সর্বোচ্চ নীতিনির্ধারনী সংসদের নির্বাহী সদস্য পদে মনোনীত করায় সংগঠনের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া, মহাসচিব মোঃ শফিকুল ইসলাম ও সাংবাদিক রানাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিংড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা জ্ঞাপনকারীরা হলেন, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, হিলফুল ফুযুল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুফতি জাকারিয়া মাসউদ, শহীদ চয়েন সংসদের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহেল, সাপ্তাহিক উত্তর গণজীবন পত্রিকার সম্পাদক আব্দুর রশিদ, মুক্তধারার পরিচালক ওহিদুর রহমান কবির, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা সিংড়া উপজেলা শাখার সম্পাদক শহিদুল ইসলাম সুইট, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক (ঢাকা বিভাগ উত্তর) রইচ উদ্দিন টুটুলসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর