সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

উল্লাপাড়ায় অবৈধভাবে পুকুর খনন, ১ লাখ টাকা জরিমানা 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৮:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের  উল্লাপাড়া উপজেলার ভেংড়ি গ্রামে মঙ্গলবার বিকেলে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা ও ভেকু মেশিনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই দন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন গণমাধ্যম কর্মীদেরকে জানান, উপজেলার কৈমাঝুরিয়া গ্রামের হিটলার ও মঈনুল হোসেন ভেংড়ি গ্রামের মাঠে অবৈধভাবে ফসলী জমি কেটে পুকুর খনন করে মাটি বিক্রি করছিলেন বলে প্রশাসনের কাছে অভিযোগ আসে।

এর প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেকু মেশিনের চালক দক্ষিণ ভরমোহনী গ্রামের সেলিম রেজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সেলিম রেজার ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর