মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অভয়নগরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ চারটি কুটির শিল্প কারখানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

অভয়নগরে বেলুন-পিঁড়ি তৈরির চারটি কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে গেছে। শনিবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ নামের স’মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। স’মিল ও কুটির শিল্প কারখানার মালিক মাহমুদ কবীর জানান, মিলের পাশে তার ও বাঘুটিয়া ইউনিয়নের বিভাগদী গ্রামের কার্তিক বিশ্বাসের চারটি কুটির শিল্প কারখানা রয়েছে। কারখানায় কাঠ দিয়ে বেলুন, পিঁড়ি, রিহালসহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কারখানার একটি ঘরে আগুন দেখা যায়। এসময় এলাকাবাসী নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অপর কুটির শিল্পের মালিক কার্তিক বিশ্বাস জানান, আগুনে কারখানার মোটরসহ সব কিছু পুড়ে গেছে। তার ও মাহমুদের পুড়ে যাওয়া চারটি কারখানায় সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় আট লাখ টাকা। রাতে কারখানায় কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।  এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান, আগুন লাগার সংবাদ দেরিতে দেওয়া হয়েছে। তাছাড়া ঘটনাস্থলে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে সমস্যা হয়েছে। যে কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। হতাহতের ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর