মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ট্রাকে গাছ উঠাতে গিয়ে দুই জন নিহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

ট্র্রাকে কাটা গাছ উঠানোর সময় রশি ছিড়ে গাছের গুড়ির (লাট) আঘাতে দুইজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের শাওড়া এলাকায়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে চাঁদশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এসএম রাসেল মাহমুদ ও পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সাখাওয়াত হোসেন সুজন বলেন, গাছ কাটার ৮/৯জন শ্রমিক সড়কের শাওড়া এলাকায় বসে কাটা গাছ লাট বেঁধে ট্রাকে উঠাচ্ছিলেন। এসময় আকস্মিকভাবে রশি ছিড়ে গাছের গুড়ির লাটের আঘাতে ঘটনাস্থলেই হারুন খান (৫০) নিহত হন। তিনি (হারুন) পৌরসভার দক্ষিণ বিজয়পুর মহল্লার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে। এসময় গুরুত্বর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে রাত আটটার দিকে শহিদ হাওলাদার (৩৫) মৃত্যুবরণ করেন। নিহত শহিদ হাওলাদার নরসিংহলপট্টি গ্রামের মফসের আলী হাওলাদারের ছেলে। গুরুতর আহত আরো দুইজনকে শেবাচিমে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর