সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

সলঙ্গায় সরকারি রাস্তার গাছ বিক্রি

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ন

সিরাজগঞ্জ সলঙ্গায় ইসাদহ বাজারের পূর্বপাশে সাতকুশী গ্রামের আশরাফ মাওলানা এলাকায় প্রভাব খাটিয়ে  সরকারি রাস্তার ২৮ টি ইউক্যালিপটার গাছ স্থানীয় গাছ ব্যাবসায়ীর কাছে বিক্রি করেন।
গত ২৪ শে ফেব্রয়ারী২০২২ গাছগুলো বিক্রি করায় রাতের আধারে স্থানীয় গাছ ব্যাবসায়ী শামছুল হক ও আব্দুর রাজ্জাক গাছ কেটে ইসাদহ বাজারে নাসির মাষ্টার এর কাট কাটার মিলে ট্যাক করে রাখেন।
এদিকে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে আশরাফ মাওলানার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি আমসাড়া ফাজিল মাদ্রাসার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক  আমার জমির পাশে রাস্তার গাছ কে বা কাহারা কেটে নিয়েছে আমি জানিনা। এনিয়ে আমি চিন্তায় আছি। তিনি আরও বলেন  রাস্তার গাছ কাটতে সরকারি অনুমতি নিতে হয় তাহা আমার জানা নাই।
অন্য দিকে ব্যাবসায়ী রাজ্জাক বলেন  আশরাফ মাওলানার গাছ আমি সাতান্ন হাজার টাকায় কিনে কেটে নিয়েছি। মিল মালিক এ-সব জানেন না। এদিকে ছুটির দিন হওয়ায়  ধুবিল ইউনিয়ন ভুমি অফিসের নায়বকে ফোন করে পাওয়া যায় নি। অন্যদিকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতন নাগরিকগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর