সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় পিকআপ চাপায় মা ও শিশু নিহত

উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে চালা গ্রামের পাশে বৃহস্পতিবার সকাল ১০টায় সিমেন্টবাহী একটি পিকআপ যাত্রীবাহী আটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে মা ও তার ছেলে মারা যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হন শ্বাশুড়ী এবং ভ্যান চালক। নিহতরা হলেন, চালা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী করুনা খাতুন (২৬) এবং তার ছেলে তরিকুল ইসলাম (৫)।
আহত খলিলুরের মা সাকেরা খাতুন (৫৫) ও ভ্যান চালক পারতেতুলিয়া গ্রামের আব্দুল জলিলকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। ঘটনাস্থলে পুলিশ ঘাতক পিকআপটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, ঘটনার সময় চালা গ্রামের পাশে নিহত করুনা ও তার ছেলে, শ্বাশুড়িকে নিয়ে একটি ভ্যানে উঠছিলেন।

সেই সময় সিরাজগঞ্জ থেকে বাঘাবাড়ীগামী সিমেন্টবাহী একটি পিকআপ তাদের ভ্যানকে চাপা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘাতক পিকআপটি পালিয়ে গেলেও পরে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া থেকে পুলিশ সেটিকে আটক করে। কিন্তু পিকআপ চালক পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর