সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

শাহজাদপুরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:১৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া থেকে বাবলু প্রামাণিক (৪৮) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পোতাজিয়া ইউনিয়নের নতুন পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত বাবলু প্রামাণিক মশিপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে, বর্তমানে তার বাবা মা পাবনার চাটমোহর উপজেলায় বসবাস করেন। সে পোতাজিয়া নতুনপাড়ায় দীর্ঘ ৩৫ বছর যাবৎ ভাড়া বাসায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক শিশু প্রথমে বাবলু প্রামাণিকের লাশ দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় মুহুর্তেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে বিপুল সংখ্যাক লোকজন লাশটি দেখতে ভীড় করেন।
খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক সারোয়ার হোসেন ও আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরে থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান ও পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, ভ্যানচালকের লাশ জমিতে পড়ে থাকার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। বাবলু প্রামাণিকের লাশের সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃ্ত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর