মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বাসাইলে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু ৪ দোকান পুড়ে ছাই

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের আইসড়া বাজারে অগ্নিকাণ্ডের  ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনার চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিহতের নাম সৈয়দ মঞ্জুরুল ইসলাম ( ৬০)। তিনি আইসড়া গ্রামের মৃত সৈয়দ আনোয়ার হোসেনের ছেলে, তিনি পেশায় দর্জি ছিলেন।ফুলকী ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল জানান রোববার দিনগত রাত ২ টার দিকে আইসড়া বাজারে নিজের দোকানে কাপড় আয়রন করছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ধারণা করা হচ্ছে এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকান গুলোতে আগুন  ছড়িয়ে  পড়ে। তিনি দোকান থেকে বের হতে পারেননি  সেখানেই অগ্নিদগ্ধ  হয়ে  মারা যায়। এ সময় আশেপাশের চারটি  দোকান পুড়ে যায়।বাসাইল  ফায়ার  সার্ভিস এন্ড সিভিল  ডিফেন্সর ফায়ার  লিডার মোঃ মাজহারুল ইসলাম জানান  খবর পেয়েই ঘটনাস্থলে  পৌছিয়ে। ভোর সাড়ে ৪ টার পর্যন্ত চেষ্টা চালালে আগুন  নিয়ন্ত্রণে আসে । আগুনে চারটি দোকান পুড়ে গেছে, এতে প্রায় ৭ লক্ষ  টাকার ক্ষয়ক্ষতি হয়।দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বাসাইল সখিপুরের এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এবং আগুনে পুড়ে যাওয়া দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার। তিনি জেলা প্রশাসকের পক্ষে আগুনে পুড়ে নিহত মঞ্জুরুল ইসলামের পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর