মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আত্নহত্যা – মোশারফ কবীর

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বাঁচবোনা বাঁচবোনা বলে মরতে তো এসেছো
শিখাবো মরার মন্ত্র চুপ করে বস’তো
রশিদের বউটা খেটে খেটে দিনভর
পেলনা স্বামীর সুখ – শালা বেঠা জোচ্চোর,
গলাতে দিল দড়ি – ফাঁসি কয় যাহারে
জিহ্বাটা দেড় হাত….! কি বিভৎস আহা রে!
প্রেমিকাকে না পেয়ে হতে তিন টুকরো
ট্রেন তলে ঝাঁপ দিল বি.এ. পাস মুর্খ!
বউয়ের সাথে রাগ করে অফিসের কর্তা
ট্রাক তলে ঝাঁপ দিয়ে হল আলু ভর্তা!
ব্যবসায়ে লস খেয়ে বাবু বের করে গুলিটা
একটিপে উড়িয়ে দিল নিজ মাথা খুলিটা,
নির্জনে পড়ে ছিল, কেউ দেখেনিতো রে
ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল শিয়াল আর কুকুরে!
ঘেমে যাচ্ছ কেন বাপু? – বলাইতো হয়নি ইস্!
মায়ের সাথে অভিমানে মুন্নিটা খেল বিষ!
নাকে মুখে পাইপ দিয়ে ….! কি যন্ত্রণা হসপিটালে
সহজে মরতে সখিনা ঝাঁপ দিল জলে।
এভাবে মরলে তারে কয় আত্নহত্যা
কস্মিনকালেও নাকি ক্ষমা করেননা বিধাতা,
নরক আর জাহান্নাম হয় তাদের ঠিকানা
আর ক’টা দিন বেঁচে গেলে ভাল কি হতোনা?
হতাশা বা সংশয় ঘুচবে একদিন নিশ্চয়
যে জীবন চলে যায় ফিরে পাবেনা’ত বাপ
আত্নাকে হনন করে ‘ আত্নহত্যা ‘ মহাপাপ। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর