শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় এইচএসসিতে কৃতকার্য অর্জন করলেন সুজানা লক্ষ্য প্রশাসন ক্যাডার হয়ে দেশসেবা ভাঙ্গুড়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উপজেলা-পৌর শাখার ৩১ সদস্যবিশিষ্ট পৃথক কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে সর্বহারা দলের ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড ঈশ্বরদীতে সাংবাদিক এস এম রাজা’র জন্মদিন উপলক্ষে সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৬৬ পর্ব অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ আটোয়ারীতে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

ভাঙ্গুড়ায় সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন

ঘন কুয়াশার চাঁদর মুড়ি দিয়ে এসেছে শীত। শত বাঁধা উপেক্ষা করে কৃষকরা বুকভরা আশা নিয়ে এ বছর আবাদ করেছে সরিষা। পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যেকটি মাঠে গেলেই চোঁখে পড়ে অবারিত সরিষার ক্ষেত। যেদিকে দু’চোখ যায় শুধু পাকা হলুদের সমারোহ। কৃষক সরিষার আবাদ করেছে প্রাণ খুলে। অল্পদিনের আবাদে কৃষকদের বেশি একটা খরচ হয় না বলে তাঁরা সরিষার আবাদ করে থাকে। আমন ধান উঠার পর পর কৃষকেরা জমি চাষ করে অথবা অনেকেই ধানের জমিতে চাষ ছাড়াই ছিটিয়ে সরিষার আবাদ করে থাকে।

কথা হয় উপজেলার খানমরিচ গ্রামের কৃষক জব্বার আলীর সাথে। তিনি গত বছর আড়াই বিঘা জমিতে সরিষার আবাদ করেছিল। ফলন ভাল হয়েছিল তাই এ বছর প্রায় চার বিঘা জমিতে সে সরিষার আবাদ করেছে। পাক ধরে হলুদ বর্ণ ধারণ করেছে প্রত্যেকটি সরিষার গাছে। কোনো কোনো জমি থেকে সরিষার গাছ উঠাতেও শুরু করেছে। যদি আবহাওয়ার ভালো থাকে তাহলে কৃষকরা বুকভরা আশা বেঁধেছে নিজ নিজ চাহিদা মেটানোর পর বিক্রি করে অনেক লাভবান হবার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘনো কুয়াশা ও প্রচন্ড শীত থাকলেও সরিষার ফলন ভাল হয়েছে। এছাড়া এ উপজেলার মাটি সরিষার আবাদের জন্য বিশেষ উপযোগী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরিষা চাষীদের যথাযথ পরামর্শ ও সহযোগীতা করছেন মাঠে থেকে ।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোছা: শারমিন জাহান চলনবিলের আলোকে জানান, এ উপজেলায় এ বছর ৫ হাজার ৫৩০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।

তিনি আরও জানান, এ বছর ৬টি ইউনিয়নে ৮ হাজার ১৮.৫ মে.টন সরিষা উৎপাদন হবে বলে আশা রাখছি। উপজেলার বিভিন্ন গ্রমে সরিষা উঠানো শুরু হয়েছে কোনো প্রাকৃতিক দূর্যোগ না হলে অল্প দিনের মধ্যেই সম্পুর্ণ সরিষা উঠানো শেষ হবে। কৃষি বিভাগ থেকে সর্বোক্ষণ পরামর্শ দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর