সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

সিরাজগঞ্জ রায়গঞ্জে ঢাকা বগুড়া মহাসড়কে যানচলাচলে বিঘ্ন

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ৬:১২ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী ঢাকা-বগুড়া মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর থেকে হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোনা এলাকায় থেমে থেমে চলছে বাসসহ একাধিক গাড়ি।
চার লেন উন্নীতকরণ কাজ চলমান থাকায় উত্তরবঙ্গগামী গাড়ি চলাচলে এই বিঘ্ন ঘটেছে। মহাসড়কটির হাটিকুমরুল, সাহেবগঞ্জ, ঘুড়কা, ভুইয়াগাঁতী, চান্দাইকোনা এলাকায় রাস্তা সরু হওয়ায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। এতে  জনগণের চলাচলের জন্য অনেক সম্যসা হচ্ছে।
সকাল থেকেই গাড়ির ধীরগতি থাকায় উত্তরবঙ্গগামী কোনো এলাকার যানবাহন সঠিক সময়ে পৌঁছাতে পারছে না। যাত্রীরা জানিয়েছেন, ভোর থেকেই ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কেই অপেক্ষায় থাকতে হচ্ছে। ফলে তাদের ভোগান্তি বাড়ছে।
ধীরগতির কারণ জানতে চাইলে হাটিকুমরুল হাইওয়ে থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ইমদাদুল হক বলেন, চার লেন উন্নীতকরণ কাজ চলমান ও রাস্তার বিভিন্ন জায়গা ভাঙা থাকায় ভোগান্তি দেখা দিয়েছে। তবে এসম্যসা অচিরেই সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর