শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পাবনায় গাজরের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

চলতি বছর গাজর চাষ করে লাভবান হচ্ছে পাবনার কৃষক। জেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, বিগত বছরের চেয়ে পাবনায় বৃদ্ধি পেয়েছে গাজরের চাষ।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, লক্ষ্যমাত্রা অনুযায়ী সবজি আবাদ হলে জেলায় সবজি ব্যবসা ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
কৃষক দের সাথে কথা বলে জানা যায়,  অন্যান্য ফসলের তুলনায় গাজরের উৎপাদন খরচ কম ও বাজার দর ভালো থাকায় লাভবান হওয়ার আশায় তারা গাজর চাষে উদ্বুদ্ধ হয়েছেন।
পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষকরা জানায়, কয়েকবছর আগেও সরিষা, তিল সহ অন্যান্য ফসলের আবাদ করতাম,এইসব ফসল চাষ করে বেশি লাভ করা যায় না। তাই এখন পুরো জমিতে গাজরের চাষ করছি। গাজর চাষে খরচ কম আর প্রতি বিঘা জমি থেকে প্রায় ৩২-৩৫ হাজার টাকা লাভ করতে পারছি।
সেই সাথে আক্ষেপ প্রকাশ করে কৃষকরা  বলেন, বাজারে ৩৫ -৪৫ টাকা কেজি গাজর বিক্রি হলেও পাইকাররা আমাদের থেকে ৯০০-১০০০ টাকা মণ দরে কিনে নিয়ে যায়। আমাদের থেকে কিনে নিয়ে পাইকাররা বেশি দামে বিক্রি করে এতে আমাদের লাভের পরিমান কম হয় বলে আক্ষেপ প্রকাশ করেন।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উন্নয়ন শাখার কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইদ্রিস আলি বলেন, চলতি বছর পাবনায়  এখন পর্যন্ত ২১ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছে। আমরা আশা করছি সবজির আবাদ আরও বৃদ্ধি পাবে। কৃষকরা অধিক লাভের আশায় গাজরের ব্যাপক আবাদ করেছেন। তিনি বলেন, চাষাবাদে কৃষকদের সব ধরনের সহযোগিতা আমরা করছি এবং ভবিষ্যতেও এই সহযোগিতা বিদ্যমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর