সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি উধাও

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৮:৫২ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ি হাফিজা বেগম (৩৮) উধাও হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই মাস আগে উপজেলার রাউতারা গ্রামের মন্টু খার ছেলে সুলতান খা (২৫) ভালোবেসে বিয়ে করেন একই গ্রামের আলম ও হাফিজা দম্পতির মেয়ে আশাকে (১৮)। দুই জনের দাম্পত্য জীবনও ভালোই চলছিলো। কিন্তু গতকাল মঙ্গলবার রাতে আপন মেয়ের জামাই সুলতান খার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান শাশুড়ি হাফিজা। হাফিজার স্বামী আলমের মেয়ে আশা ছাড়াও ১৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

হাফিজার স্বামী আলম শেখ বলেন, ‘মেয়ের জামাইয়ের সঙ্গে যে কাজ হাফিজা করেছে এটা আমি মেনে নিতে পারছি না। হাফিজার জন্য মেয়ের সংসার ভেঙে গেলো। ওর বিচার আল্লাহ করবে।’

উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি লোক মুখে শুনেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর