মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রামগড়ে সড়ক দুর্ঘটনায় পিতা পুত্রসহ আহত ৩

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

খাগড়াছড়ির রামগড় উপজেলার দারোগাপাড়া এলাকায় ব্যাটারীচালিত অটোরিক্সা ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে।

আজ রবিবার দুপুরে রামগড় পৌরসভার দারোগাপাড়া থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার ১ং রামগড় ইউপির লালছড়ি এলাকার স্বাধীন কুমার ত্রিপুরা (৬০) ও তার ছেলে ধন মোহন ত্রিপুরা (১৮) এবং একই এলাকার বরিন্দ্র ত্রিপুরার স্ত্রী ভাগ্যলক্ষ্মী ত্রিপুরা (৪০)।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়া জানান, আহত ৩জনের অবস্থা গুরুতর।উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক পাঠানো হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং দুর্ঘটনাকবলিত অটোরিক্সা ও সিএনজি দুটি জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর