সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

উল্লাপাড়ায় গৃহবধুর মরদেহ উদ্ধার

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ৮:২১ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার বিকেলে বড়হর ইউনিয়নের ডেফলবাড়ী গ্রামে শ্বশুরবাড়ী থেকে গৃহবধু মিতু আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেন উল্লাপাড়া মডেল থানা পুলিশ। নিহত মিতু আক্তার কুয়েত প্রবাসী ওমর আলীর স্ত্রী। প্রবাসীর স্ত্রী ভোলা জেলার লালমোহন থানার তারাগঞ্জ গ্রামের আবুল কাশেমের মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ অসুস্থ বোধ করায় ছেলে-মেয়েকে শাশুড়ির কাছে রেখে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান মিতু। দুপুরেও ঘুম থেকে উঠছিলেন না তিনি, পরে জানালার গ্ল্যাস ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
এদিকে, নিহতের বড় ভাই আলাউদ্দিন অভিযোগ করে বলেন, তাদের তিন ভাইয়ের একমাত্র বোন মিতু। বিয়ের পর ওমর আলীর কুয়েত যেতে চাইলে তাদের দাবি মোতাবেক আমরা দুই লাখ ২০ হাজার টাকা দেই। ওমর আলী বিদেশে যাবার পরও মিতুর শ্বশুর টাকা দাবি করতে থাকেন। তাদের চাহিদা মতো টাকা না দিতে পারায় একাধিকবার মিতুকে মারধর করা হয়। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক শালিসি বৈঠকও হয়েছে।
তিনি দাবি করে বলেন, বুধবার সকালে ঘুমের ওষুধ খাইয়ে মিতুকে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন আলাউদ্দিন।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, পুলিশ ঘটনাস্থলে মরদেহ ফ্লোরে শোয়ানো অবস্থায় পেয়েছে। তবে গলায় ওড়না পেঁচানো ছিলো। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর