মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ট্রলি-অটোরিকশার সংঘর্ষে  আহত ৩, নিহত ১

মোঃআবু তালেব,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে আলুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে লুৎফর রহমান (৪৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

(১১ জানুয়ারি) বুধবার  সকালের দিকে জেলার রাজারহাট-তিস্তা সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলির হেলপার লুৎফর রহমান উলিপুর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা। এদিকে আহতরা রংপুর ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, সকালের দিকে রাজারহাট-তিস্তা সড়কের ঘোড়ামারা ব্রিজ এলাকায় আলুবোঝাই একটি ট্রলির সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলির হেলপার ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামাল এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর