সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

তাড়াশে ক্ষুদ্র নৃ গোষ্ঠির যুবকের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পু‌লিশ

চলনবিলের আলো নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৮:৪০ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সনগুই গ্রাম থেকে ক্ষুদ্র নৃ গোষ্ঠির লালন বড়াইক (৪০) নামের এক ব‌্যক্তির গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত যতীন্দ্রনাথ বড়াইকের ছেলে এবং চার সন্তা‌নের জনক। গতকাল শনিবার রাত ১১ টার দি‌কে গ্রামের এক অনুষ্ঠানে রান্নায় সহ‌যোগীতা করার জন‌্য বা‌ড়ি থে‌কে রেব হন কিন্তু সে আর বাড়িতে ফেরেনি । সকালে বাড়ির পাশে এক গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দেয়। আজ( রবিবার) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মাধাইনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর আব্দুল মান্নান বলেন, লালন বড়াইক শুক্রবার রাতে গ্রামের একটি সমাজিক অনুষ্ঠানে রান্নায় সহ‌যো‌গিতা করার কথা ব‌লে বা‌ড়ি থে‌কে হন কিন্তু বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। আজ সকালে বাড়ির পাশে গাছে তার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা এটা নিশ্চিত হওয়া যায়নি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্টে হত্যা না আত্নহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত ঘটনা জানতে লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর