সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানিকগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বাসাইলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২ ‘শ’ লিটার ডিজেল জব্দ: জরিমানা আদায় ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক গোপালপুরে শাখারিয়া খাল পূর্ণ খনন প্রকল্পের উদ্বোধন করেন এমপি সালাম পিন্টু আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল, সম্পাদক মোজাহারুল

তাড়াশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চলনবিলের আলো নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৮:৪১ অপরাহ্ন

তাড়াশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ তাড়াশ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা। গতকাল বুধবার তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক, সাবেক সাধারণ সম্পাদক ও তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ, সাবেক সভাপতি আনিস প্রধান, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর