শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পান্ত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। তাকে শিগগিরই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলে ভারতে ফিরেছিলেন তিনি। এরপর দিল্লি থেকে বাড়ি ফিরে যাচ্ছিলেন ভারতের তরুণ এই ক্রিকেটার। সেই যাত্রাপথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন তিনি।

রুরকিতে নিজের বাড়ি থেকে কিলোমিটার বিশেক দূরে ছিলেন তিনি, তখনই ঘটে এই দুর্ঘটনা। মোহাম্মদপুর ঝালের কাছে নারসান সীমান্তে তার গাড়ি গিয়ে আঘাত করে সড়কদ্বীপে।

এই দুর্ঘটনার ফলে তিনি বড় চোটই পেয়েছেন। তার পা ও কপাল আঘাতপ্রাপ্ত হয়েছে। সাকশাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। সেখানকার চেয়ারম্যান ডা. সুশীল নাগার জানিয়েছেন, পান্তের বর্তমান অবস্থা বেশ স্থিতিশীল। তাকে রুরকি থেকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সড়কদ্বীপে আঘাত করা মাত্রই পান্তের গাড়িতে আগুন ধরে যায়। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর পান্তকে সেখান থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর